ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

একই মঞ্চে গাইবে নব্বইয়ের চার ব্যান্ড

নব্বই দশককে বলা হয় দেশীয় ব্যান্ডসংগীতের সোনালি সময়। একের পর এক অনবদ্য সৃষ্টির মধ্যে ব্যান্ডগুলো জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়। সেই সময়ের গানগুলো আজও শ্রোতার মনে অনুরণন তুলে যাচ্ছে।


যদিও গত এক দশকে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। সেসব ব্যান্ডের শিল্পীদের এখনও দাপট কম নয়; সংগীতে জনপ্রিয়তার শীর্ষে তারাই। বলা হচ্ছে জেমস, হাসান, মাইলসের মত কিছু ব্যান্ড-শিল্পীদের কথা। তাদের নিয়ে শ্রোতাদের জন্য আসছে সুসংবাদ।ব্লু ব্রিক কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠান নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড নিয়ে কনসার্টের ঘোষণা দিয়েছে। ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টে মঞ্চ মাতাবে নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয় এ তথ্য।


জানা গেছে, আগামী ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট—ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ৩টায়।

ads
ads
ads

Our Facebook Page